চট্টগ্রাম ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোবাইল ফোনে মগ্নতার কারণে লালমাইয়ে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে মোবাইল ফোনে মগ্ন অটোরিকশা চালকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এক অটোরিকশা চালকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি হলেন মোঃ মহিন উদ্দিন (৩২), পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নর চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহিন উদ্দিন রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দিলে তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণে এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারকে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা আবারও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছেন এবং রেললাইনের নিরাপত্তা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে ভবিষ্যতে এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোবাইল ফোনে মগ্নতার কারণে লালমাইয়ে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে মোবাইল ফোনে মগ্ন অটোরিকশা চালকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬