চট্টগ্রাম ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি মাপজোকের পরও দখলচেষ্টা, আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লার বুড়িচংয়ে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ২; থানায় লিখিত অভিযোগ দায়ের

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. আবদুল্লাহ আল বাবুল (৪০) ও তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার স্বপ্না।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নের বোগতম আলী মেম্বারের রাস্তার দক্ষিণ পাশে নিজ বসতবাড়িতে গত ১১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আবদুল্লাহ আল বাবুল অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তি পূর্বে আমিন দ্বারা মাপজোক করে ভাগ-বণ্টন করা হলেও বিবাদীরা তার প্রাপ্য ৯ শতক বসতভিটার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।
ঘটনার দিন তিনি নিজ জমিতে বেড়া দিতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের জরুরি চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ভবিষ্যতে আইনি পদক্ষেপ নিলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুমের হুমকিও দিয়েছেন।
এ ঘটনায় মো. আবদুল্লাহ আল বাবুল সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি মাপজোকের পরও দখলচেষ্টা, আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লার বুড়িচংয়ে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ২; থানায় লিখিত অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬