চট্টগ্রাম ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

kishoreganj-2-katiadi-pakundia-advocate-jalal-uddin-election-result-2026

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনের জয়

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোঃ আসলাম মোল্লার তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। পোস্টাল ভোটসহ ১৭১টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা প্রতীক) পান ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান (হাতপাখা) পান ৩ হাজার ৫৬৬ ভোট, জাতীয় পার্টির মোঃ আফজাল হোসেন ভূঁইয়া (লাঙ্গল) ২ হাজার ১১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন আহমেদ (মোটরসাইকেল) ১ হাজার ৩১৩ ভোট, মোঃ আনিসুজ্জামান খোকন (ময়ূর) ৩৬৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী (টেলিভিশন) ২২২ ভোট এবং গণধিকার পরিষদের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম পান ৩৯৫ ভোট। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬১৬টি এবং বাতিল হয়েছে ৭ হাজার ৩৯৫টি ভোট। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৮০ হাজার ১১টি, যা শতকরা ৫২ দশমিক ৫৮ ভাগ।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, অন্য নির্বাচনের তুলনায় এ আসনে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

kishoreganj-2-katiadi-pakundia-advocate-jalal-uddin-election-result-2026

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনের জয়

আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬