চট্টগ্রাম ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

১১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বিএনপির ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয়

পটিয়া সংসদ নির্বাচন ফলাফল ২০২৬: বিপুল ভোটে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক বিজয়ী

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ৫৪% ভোটার উপস্থিতি
উপজেলার চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন মোহাম্মদ এনামুল হক।
নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৩টি কেন্দ্রে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোটার শিরিন জাহান তুহিন (৩৫) বলেন, ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ফরিদা বেগম (৪৫) জানান, “আগে আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিত, এবার সে সুযোগ হয়নি।” নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
রাত ১১টায় পটিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক (ধানের শীষ) সর্বমোট ১,৩৪,০৮০ ভোট পেয়ে প্রথম হন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে:
ইসলামি ছাত্র ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) — ২৮,৭৭৭ ভোট
জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম (দাড়িপাল্লা) — ২০,৯৪২ ভোট
ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব (আপেল) — ৯২৩ ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর (হাতপাখা) — ৮৭৯ ভোট
জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) — ৭২৫ ভোট
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাখাওয়াত হোসেন (ফুটবল) — ২৩৫ ভোট
এলডিপির এম এয়াকুব আলী (ছাতা) — ১০০ ভোট
সর্বমোট ১,৮৬,৬৬১টি ভোট গ্রহণ করা হয়। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৫৫,৯৩৫ এবং ‘না’ ভোট পড়ে ১,২৬,১৯৩; মোট গণভোট ১,৮২,১২৮।
পটিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ভোটার সংখ্যা ৩,৪৯,৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ১,৮১,৪১৬, মহিলা ১,৬৮,০৮০ এবং হিজড়া ১ জন। এবারের নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বিএনপির ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয়

পটিয়া সংসদ নির্বাচন ফলাফল ২০২৬: বিপুল ভোটে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক বিজয়ী

আপডেট সময় : ১০:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬