চট্টগ্রাম ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১৫৯ কেন্দ্রে ভোট, ৪ লাখ ৬৮ হাজারের বেশি ভোটার

তানোরে ৬১ ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ, রাজশাহী-১ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এ আসনে গোদাগাড়ী ও তানোর দুই উপজেলা মিলিয়ে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এর মধ্যে তানোর উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রে বুধবার নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসারদের হাতে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে নির্বাচনী সামগ্রী গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সংশ্লিষ্ট কেন্দ্রে রওনা হন। নির্বাচনী সামগ্রী পরিবহনে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাঈমা খান জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১৫৯ কেন্দ্রে ভোট, ৪ লাখ ৬৮ হাজারের বেশি ভোটার

তানোরে ৬১ ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ, রাজশাহী-১ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬