চট্টগ্রাম ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নির্বাচনী শেষ জনসভায় নজরুল ইসলাম মোল্লা বরগুনার সম্ভাবনা কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বরগুনার সম্ভাবনা কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান: বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা

বরগুনা জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা সোমবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় বরগুনার সম্ভাবনাময় জেলা হিসেবে উন্নয়নের আহ্বান জানান।
জনসভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে কলেজ মাঠ ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও নির্বাচনী স্লোগান সমূহে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে উঠে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণ পরিবর্তনের বার্তা দেবে বলে আশাবাদ প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

প্রধান বক্তা মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা সম্ভাবনাময় জেলা হলেও পরিকল্পনার অভাব ও সুশাসনের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি ভোটে নির্বাচিত হলে নদী ভাঙন রোধ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং কৃষক-জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
ঢাকা-১৭ আসনের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগীরের সহধর্মিণী নূর শাহানা হক নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে বরগুনায় পরিবর্তনের জোয়ার বইছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান তরুণ ভোটারদের নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয়। নেতাকর্মীরা নির্বাচনের দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন। বরগুনার রাজনৈতিক অঙ্গনে এটি নির্বাচন-পূর্ব শেষ বড় শক্তি প্রদর্শন হিসেবে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী শেষ জনসভায় নজরুল ইসলাম মোল্লা বরগুনার সম্ভাবনা কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বরগুনার সম্ভাবনা কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান: বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা

আপডেট সময় : ০৯:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬