চট্টগ্রাম ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভোটার আইডি প্রকাশ করে গুজবের জবাব দিলেন দুই প্রার্থী

মণিরামপুরে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটার আইডি নিয়ে অপপ্রচার, প্রার্থীদের প্রতিবাদ

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত দুই দিন আগে “মণিরামপুর টিভি চ্যানেল” নামের একটি ফেসবুক পেজে বিএনপি নেতা একে আজাদ দাবি করেন, জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান মণিরামপুরের ভোটার নন এবং তারা নিজেদের ভোট দিতে পারবেন না। তিনি আরও বলেন, গাজী এনামুল হক যশোর সদর এলাকার বাসিন্দা এবং ব্যারিস্টার কামরুজ্জামান ঢাকার বাসিন্দা।
তবে এই অভিযোগের জবাবে দুই প্রার্থী পৃথকভাবে তাদের জাতীয় পরিচয়পত্র (NID) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তাদের এনআইডি অনুযায়ী, তারা দুজনই মণিরামপুর উপজেলার বৈধ ভোটার।
এ বিষয়ে গাজী এনামুল হক বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।” একইভাবে ব্যারিস্টার কামরুজ্জামানও জনগণকে গুজবে কান না দিয়ে তথ্য যাচাইয়ের আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এই অপপ্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা চলছে এবং অনেকে বিষয়টির নিন্দা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটার আইডি প্রকাশ করে গুজবের জবাব দিলেন দুই প্রার্থী

মণিরামপুরে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটার আইডি নিয়ে অপপ্রচার, প্রার্থীদের প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬