চট্টগ্রাম ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

এসিড নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে শিথিলতা, বৈধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে

রাজশাহীতে লাইসেন্স ছাড়াই এসিড আমদানি–বিক্রয়, আনোয়ার কেমিক্যালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৮:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এসিড নিয়ন্ত্রণ আইন উপেক্ষা করে লাইসেন্স ছাড়াই এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ উঠেছে নগরীর বোসপাড়া এলাকার মেসার্স আনোয়ার কেমিক্যাল, বাংলাদেশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, এসিড নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসিড আমদানি, পরিবহন, সংরক্ষণ, ব্যবহার বা বিক্রি করতে পারে না। আইনটি মূলত এসিডের অপব্যবহার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত হলেও রাজশাহীতে এর বাস্তবায়নে চরম শিথিলতা দেখা যাচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, মেসার্স আনোয়ার কেমিক্যাল বৈধ লাইসেন্স ছাড়াই এসিড আমদানি করে নিজস্ব কারখানায় ড্যাম ফিক্সসহ বিভিন্ন কেমিক্যাল পণ্য উৎপাদন করছে এবং তা বাজারজাত করছে। শুধু তাই নয়, বিভিন্ন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের কাছেও বেআইনিভাবে এসিড বিক্রি করা হচ্ছে—যা সরাসরি আইনের লঙ্ঘন।
এ বিষয়ে ওয়ারিশ শাহ কেমিক্যাল বাংলাদেশ-এর স্বত্বাধিকারী মো. কাওসার আলী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি জানান, ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৯২/২০১৬ নম্বর এসিড লাইসেন্স নিয়ে নিয়মিত নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রমের কারণে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি প্রশ্ন তোলেন—“যেখানে বৈধ লাইসেন্সধারীদের কঠোর নিয়ম মানতে হয়, সেখানে কীভাবে একটি প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স ছাড়াই এসিড ব্যবহার ও বিক্রি করতে পারে?”
অভিযোগে অবিলম্বে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং রাজশাহীতে এসিড ব্যবসার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে মেসার্স আনোয়ার কেমিক্যালের স্বত্বাধিকারী আনোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কনফিডেন্স কেমিক্যালের সঙ্গে যৌথভাবে বৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করছি। আমাদের কোনো অবৈধ কার্যক্রম নেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এসিড নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে শিথিলতা, বৈধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে

রাজশাহীতে লাইসেন্স ছাড়াই এসিড আমদানি–বিক্রয়, আনোয়ার কেমিক্যালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আপডেট সময় : ০৮:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬