নির্বাচনে জয়লাভ হলে সালথায় শান্তি ফিরে আসবে—ধলা হুজুর
সালথায় রিকশা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত, ভোটারদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর আহ্বান
- আপডেট সময় : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে রিকশা প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের বিভাগদি দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর)।
এসময় তিনি রিকশা প্রতীকে ভোট চেয়ে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মুফতী শফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, মুফতি ইমরান হোসাইন, মুফতি মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী বলেন, “এখন আর বসে থাকার সময় নেই। সবাই রিকশা মার্কার দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ আমাদের জয়লাভ হবে।”
তিনি আরও বলেন, “আমাদের জয় নিশ্চিত হলে এই এলাকার শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। সবাইকে আমার সালাম পৌঁছে দেবেন।”
পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।






















