চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নারী ভোটার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালীতে নারী হেনস্তার প্রতিবাদে মাঠে মহিলা জামায়াত; ৫ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন সময়ে নারী হেনস্তা, হামলা ও নির্বাচনী কাজে বাধার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। একই সঙ্গে নারী ভোটার ও নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন মহিলা জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির সশস্ত্র ক্যাডাররা বিভিন্ন স্থানে মহিলা জামায়াতের কর্মী ও নেত্রীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। তারা বলেন, বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের লাথি মারা, মাথায় আঘাত করা এবং পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন না। তাই প্রশাসনকে ভোটের আগেই নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, নোয়াখালী শহর শাখার সভাপতি কামরুন্নাহার ফাতেমা, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া সুলতানা রাজিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম-এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারী ভোটার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালীতে নারী হেনস্তার প্রতিবাদে মাঠে মহিলা জামায়াত; ৫ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬