চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভোটাধিকার সচেতনতায় ভ্রাম্যমাণ প্রচারণা, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ

পাঁচবিবিতে ‘ভোটের গাড়ি’ প্রচার শুরু, ভোটাধিকার সচেতনতায় ব্যাপক সাড়া

বাবুল
  • আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম।
৭ ফেব্রুয়ারি শনিবার সকালে পাঁচবিবি গোহাটি মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। এর অংশ হিসেবে পাঁচবিবিতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।
প্রচার কার্যক্রমে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ক তথ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশন করা হয়।
এছাড়া সাধারণ মানুষের মতামত জানার জন্য একটি উন্মুক্ত স্বাক্ষর বোর্ড রাখা হয়, যেখানে ভোটাররা নিজেদের মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে এবং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটাধিকার সচেতনতায় ভ্রাম্যমাণ প্রচারণা, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ

পাঁচবিবিতে ‘ভোটের গাড়ি’ প্রচার শুরু, ভোটাধিকার সচেতনতায় ব্যাপক সাড়া

আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬