চট্টগ্রাম ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রমজানের আগেই রাজধানীর বাজারে ইফতারের পণ্যে ঊর্ধ্বগতি

রমজান আসতেই চড়া ইফতার বাজার

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান মাস শুরুর আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ইফতারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোর দাম। খেজুর, লেবু, মুরগি ও কাঁচা মরিচের দামে ঊর্ধ্বগতি দেখা গেলেও কিছুটা স্বস্তি মিলছে সবজি ও পেঁয়াজের বাজারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রমজানে চাহিদা বেশি থাকা লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। পাশাপাশি খেজুরের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বাজার করতে আসা রাকিব জানান, রোজা শুরু না হতেই লেবু ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, “রমজানে যদি দাম আরও বাড়ে, তাহলে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে যাবে।”

খুচরা বিক্রেতারা জানান, শবে বরাতের আগ থেকেই লেবুর চাহিদা বেড়ে যায়। সরবরাহ কমে যাওয়ায় প্রতিবছরের মতো এবারও দাম বাড়ছে। কারওয়ান বাজারের এক বিক্রেতা বলেন, “এই সময় লেবুর চাহিদা হঠাৎ বেড়ে যায়, কিন্তু সরবরাহ থাকে সীমিত।”

অন্যদিকে, সবজির বাজারে তুলনামূলক স্বস্তি দেখা গেছে। বেগুন ৫০–৬০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৫০–৬০ টাকা, করলা ১০০–১২০ টাকা, মূলা ৩০–৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। তবে কাঁচা মরিচের দাম বেড়ে কেজিপ্রতি ১০০–১২০ টাকায় পৌঁছেছে।

নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসায় এর দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

মুরগির বাজারেও চাপ বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় এবং সোনালি মুরগির দাম বেড়ে ২৮০ থেকে ৩২০ টাকা কেজিতে উঠেছে। ব্যবসায়ীরা জানান, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে চাহিদা বাড়ায় দামও বেড়েছে।

খেজুরের বাজারে জাহিদি খেজুর বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল প্রায় ২৫০ টাকা। এছাড়া বরই, সুক্কারি, কালমি, মাবরুম ও মেডজুল খেজুরের দাম ৫০০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত।

রোজা ঘনিয়ে আসায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমজানের আগেই রাজধানীর বাজারে ইফতারের পণ্যে ঊর্ধ্বগতি

রমজান আসতেই চড়া ইফতার বাজার

আপডেট সময় : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬