চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

সাতক্ষীরা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন মুহাদ্দিস রবিউল বাশার

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি, সবাই মিলে দেশ গড়ি—সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস,এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি,সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, বিএনপির শাসনামলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আওয়ামী লীগের আমলে দেশ চোরের খনিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে সৎ নেতৃত্ব কায়েম করি এবং একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট সংস্কার এবং সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ শতভাগ সঠিকভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এক টাকারও দুর্নীতি করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই এমপি প্রার্থী।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য তিনি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে কাদাকাটি এবং সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার ও কাদাকাটি বাজারে গণসংযোগ করেন। পাশাপাশি দরগাহপুরে আয়োজিত এক মহিলা সমাবেশেও বক্তব্য রাখেন।

ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আব্দুল গণির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিস জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন মুহাদ্দিস রবিউল বাশার

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি, সবাই মিলে দেশ গড়ি—সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময় : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬