চট্টগ্রাম ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

নির্বাচনের আগে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারে পুলিশের শীর্ষ পর্যায়ে বদলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হঠাৎ বদলি

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে হঠাৎ করে ৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদবদলির আদেশ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বদলির মধ্যে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটে পূর্ববর্তী বদলির আদেশ বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম আরও গতিশীল করতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনের আগে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারে পুলিশের শীর্ষ পর্যায়ে বদলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হঠাৎ বদলি

আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬