চট্টগ্রাম ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নেত্রকোনা-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে নির্বাচনী উত্তাপ

নেত্রকোনা-২ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, ভোটের মাঠে চার দল ও পাঁচ প্রার্থী

রিপন কান্তি গুণ
  • আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রিপন কান্তি গুণ |
নেত্রকোনা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর–বারহাট্টা) আসনে দিন দিন জমে উঠছে নির্বাচনী লড়াই।

ভোটারদের মন জয় করতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রাম থেকে শহর—সবখানেই চলছে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,নেত্রকোনা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭৯ জন, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন।

বিপুলসংখ্যক ভোটার থাকায় এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচনে লড়ছেন দলটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী এ.বি.এম রফিকুল হক তালুকদার লাঙ্গল প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কাইয়ুম হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুর রহিম রুহী বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটের সমীকরণ আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এই বিষয়গুলো এবারের নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নেত্রকোনা-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে নির্বাচনী উত্তাপ

নেত্রকোনা-২ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, ভোটের মাঠে চার দল ও পাঁচ প্রার্থী

আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬