চট্টগ্রাম ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

“লাখো মানুষের উপস্থিতিতে কুড়িগ্রামে ঐতিহাসিক জামায়াত জনসভা”

“কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কানায় কানায় জনসভার অপেক্ষা, আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার কুড়িগ্রাম সফরে এসেছেন তিনি। জনসভার জন্য নির্ধারিত কলেজ মাঠ ছাপিয়ে আশপাশের এলাকা ও মহাসড়ক পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে আসতে শুরু করেন। সকাল ৮টার পর থেকে জনস্রোত আরও বেড়ে যায়। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। একপর্যায়ে মাঠ পুরোপুরি পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়ক ও মহাসড়কেও মানুষের অবস্থান নিতে দেখা যায়।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। দুপুর ১২টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনসভায় বক্তব্য দেবেন।
এছাড়াও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী দল ও ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত থাকবেন বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, “এটি কুড়িগ্রামের সর্ববৃহৎ জনসভা। লাখো মানুষ দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আগে থেকেই সেই প্রস্তুতি নিয়েছি।”
উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম (জামায়াত)
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ (এনসিপি)
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুব আলম সালেহী (জামায়াত)
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান (জামায়াত)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“লাখো মানুষের উপস্থিতিতে কুড়িগ্রামে ঐতিহাসিক জামায়াত জনসভা”

“কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কানায় কানায় জনসভার অপেক্ষা, আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬