চট্টগ্রাম ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সাপাহারে জামায়াতের আয়োজনে তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমী রাজনৈতিক আয়োজন

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে নেতৃত্বের আসনে আসতে হবে।

নওগাঁ-১ আসনকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল ভাবনার সমন্বয়েই আগামীর নওগাঁ-১ বাস্তবায়ন সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সাপাহার উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাইদুল ইসলাম এবং প্রকৌশলী মমিনুল হক।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী আহমেদ আলী। আলোচনা সভা শেষে ‘স্বপ্নের নওগাঁ-১’ গড়ার লক্ষ্যে তরুণদের ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাপাহারে জামায়াতের আয়োজনে তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমী রাজনৈতিক আয়োজন

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬