চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

প্রতাপনগরে কানায় কানায় পূর্ণ জনসভা, নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে: প্রতাপনগরের জনসভায় রবিউল বাশার

মোঃ জাকির হোসেন
  • আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকির হোসেন |
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব নয় এবং সমাজকে দুর্নীতিমুক্ত করা যায় না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মুহাদ্দিস রবিউল বাশার বলেন, অতীতের শাসনগুলো দুর্নীতিপূর্ণ ছিল। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন এবং দেশের জনগণ জামায়াতকে সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে চাঁদাবাজি, ঘুষ ও দখলবাজি বন্ধসহ দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করা হবে। আসুন, আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

তিনি আরও বলেন, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। দেশ গঠন ও উন্নয়নের কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, একবার জামায়াতকে দেখুন।

দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আল-আমীন ও মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতাপনগরে কানায় কানায় পূর্ণ জনসভা, নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে: প্রতাপনগরের জনসভায় রবিউল বাশার

আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬