নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট কার্যক্রম স্থগিত
শেরপুর-৩ আসনে ভোট স্থগিত, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। (বুধবার) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ১৭-এর ১ অনুযায়ী, ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করতে হবে। নুরুজ্জামান বাদলের মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন।
পরিবার সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় মারা যান।
নির্বাচন কমিশন পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করবে। তবে আইন অনুযায়ী, যদি মৃত প্রার্থী চূড়ান্ত বৈধ প্রার্থী হওয়ার আগে মারা যান অথবা বিকল্প প্রার্থী থাকে, তাহলে নির্বাচন স্থগিতের প্রয়োজন হয় না।






















