চট্টগ্রাম ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরিরামপুরে সাঁড়াশি অভিযান: বোমা নিষ্ক্রিয়, অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, বোমা নিষ্ক্রিয়

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট নিরাপদে নিষ্ক্রিয় করেছে।
৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
তিনি জানান, ২ ফেব্রুয়ারি (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়।
ব্রিফিংয়ে তিনি বলেন, “আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু দুর্বৃত্ত ওই এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুত করে রেখেছিল।” এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৫৪ জন সেনাসদস্য ও ২১ জন পুলিশ সদস্যের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে উদ্ধার করা হয়—
পাকিস্তান-তৈরি একটি রিভলবার
পাঁচটি ককটেল বোমা
দেশীয় ধারালো অস্ত্র
একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা
উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে। অন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান পরিচালনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিট।
সট: লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিরামপুরে সাঁড়াশি অভিযান: বোমা নিষ্ক্রিয়, অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, বোমা নিষ্ক্রিয়

আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬