বিশেষ টহলে উদ্ধার, পত্নীতলা শুল্কে জমা প্রক্রিয়াধীন
পোরশার নীতপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে মালিকবিহীন ২টি ভারতীয় মহিষ আটক
- আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারি ভোরে নওগাঁ জেলার পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় ১৬ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় দুইটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৬টার দিকে নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্রা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুইটি ভারতীয় মহিষ জব্দ করা হয়।
আটককৃত মহিষগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পত্নীতলা শুল্ক কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানিয়েছেন—নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।














