চট্টগ্রাম ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সালথা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ভোটারদের আস্থা ফিরিয়ে এনেছে

সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যৌথবাহিনীর মহড়া: ভোটারদের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি বৃদ্ধি

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ব্যাপক যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সালথার বিভিন্ন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার মূল লক্ষ্য ছিল সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করা এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথ বাহিনী উপস্থিত থেকে স্থানীয় জনগণকে নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতন করেছেন।

মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান ও নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারি পরিচালক রাকিবুল ইসলাম।

সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান জানান, “সালথা থানার ৮টি ইউনিয়নে নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখতে যৌথভাবে মহড়া চলছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সর্বদা সজাগ।”

সেনা ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, এজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে। নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনসহ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি, জনগণের সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন সম্পন্ন হবে।”

মহড়ায় কয়েক শত আইনশৃঙ্খলা সদস্য অংশগ্রহণ করেন, যা ভোটারদের মধ্যে ব্যাপক নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ভোটারদের আস্থা ফিরিয়ে এনেছে

সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যৌথবাহিনীর মহড়া: ভোটারদের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬