চট্টগ্রাম ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জাতীয় পার্টির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস তুলে ধরলেন বিএনপি মহাসচিব

জাতীয় পার্টিকে ঠেকাতে ছাত্রদের নিয়ে প্রথম বিএনপি গড়েছিলাম—ঠাকূরগাঁওয়ে মির্জা ফখরুল

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী | ঠাকূরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ে জাতীয় পার্টির প্রভাব ঠেকাতেই ছাত্রদের নিয়ে প্রথম বিএনপি সংগঠন গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই সংগঠনের মধ্য দিয়েই ধীরে ধীরে বিএনপিকে শক্তিশালী করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকূরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কষ্টার্জিত। ভোটাধিকার আদায়ের লক্ষ্যে গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এই সময়ে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, “এত ত্যাগের পরই আমরা আজ একটি নির্বাচনের মুখোমুখি হতে পেরেছি। সঠিক সিদ্ধান্ত না নিলে দেশ আবারও গভীর সংকটে পড়বে।”

একাত্তরের চেতনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে গণতন্ত্রের প্রবর্তন করেন এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের প্রশ্নে আপোষহীন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সবাই যুগ যুগ ধরে এ দেশে একসঙ্গে বসবাস করছে। সাম্প্রদায়িকতা সৃষ্টি করলে তা দেশ ও ঠাকূরগাঁওয়ের জন্য ক্ষতিকর হবে।

ধর্মের অপব্যবহার নিয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ভোট একটি আমানত—এই আমানতের খেয়ানত করা যাবে না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় পার্টির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস তুলে ধরলেন বিএনপি মহাসচিব

জাতীয় পার্টিকে ঠেকাতে ছাত্রদের নিয়ে প্রথম বিএনপি গড়েছিলাম—ঠাকূরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬