বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণে নির্বাচনী উদ্দীপনা বৃদ্ধি, ধানের শীষের প্রতীকে উন্নয়নের অঙ্গীকার
জামপুরে বিএনপির নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত, আজহারুল ইসলাম মান্নানের উন্নয়নমূলক অঙ্গীকার
- আপডেট সময় : ০৮:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল আমিন মোল্লা, দপ্তর সম্পাদক, জামপুর ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর ভূঁইয়া মামুন, সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি; সাইদুর রহমান সোহেল, সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি; আজহারুল ইসলাম সানোয়ার, সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন বিএনপি; আমির হোসেন, সভাপতি, সোনারগাঁ থানা জাসাস; ফজলুল হক ভূঁইয়া, আহ্বায়ক, সোনারগাঁ থানা কৃষক দল; আবু মোরশেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল; সালমা আক্তার কাজল, মহিলা বিষয়ক সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি এবং অন্যান্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন আবু মুসা ভূঁইয়া, সদস্য সচিব, জামপুর ইউনিয়ন যুবদল; রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক, জামপুর ইউনিয়ন যুবদল; মোঃ মোহন ভুঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদল নেতা; আউলাদ হোসেন, সহ সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি, জামপুর ইউনিয়ন; এবং আব্দুল আজিজ, সভাপতি, জামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদল। এছাড়া জামপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পথসভায় নেতাকর্মীরা জামপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনগণের দুর্ভোগ তুলে ধরেন। প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে জানান, ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে তিনি বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করবেন, রাস্তাঘাটের উন্নয়ন করবেন, সোনারগাঁয়ের উত্তরাঞ্চলে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করবেন, মাদকবিরোধী অভিযান জোরদার করবেন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার রক্ষায় এবং একটি সুখী ও সমৃদ্ধ জামপুর ইউনিয়ন গড়তে বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।
কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন এবং উৎসাহ ও সমর্থনের মাধ্যমে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি হয়েছে।






















