চট্টগ্রাম ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তিনদিনব্যাপী ধর্মীয় উৎসবে হাজারো ভক্তের সমাগম, শান্তিপূর্ণভাবে সম্পন্ন অনুষ্ঠান

রাউজানের পূর্ব ডাবুয়ায় শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৮:০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থক্ষেত্রে। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শিব পূজা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অষ্টপ্রহর মহানাম সংকীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, বৈষ্ণব সেবা ও অন্নপ্রসাদ বিতরণ।
শুভ অধিবাস অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীমৎ গোপীনাথ কৃষ্ণ দাশ (সুজন)। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সূচিয়া গৌরাঙ্গ বাড়ী রাধারমণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা সুধীর কান্তি দে, অনিল কান্তি দে, সুবীর সরকার, টুন্টু দে, ধনঞ্জয় দে, রতন দে, মিলন মজুমদার, পুলক দেব, মিলন ঘোষ, দীলিপ দে ও খোকন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত ও সহ-সাধারণ সম্পাদক টিপু দে।
মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি বিপ্লব কুমার দে, সহ-সভাপতি সুদীপ কান্তি দে, সুবির কান্তি দে ও সুজন দে, সাধারণ সম্পাদক রুপক দে (শিবু), সহ-সাধারণ সম্পাদক রনি দে, রাজু চৌধুরী, চন্দন দে, বাবু দেসহ অন্যান্য সদস্যবৃন্দ।
রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্ত নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিনদিনব্যাপী ধর্মীয় উৎসবে হাজারো ভক্তের সমাগম, শান্তিপূর্ণভাবে সম্পন্ন অনুষ্ঠান

রাউজানের পূর্ব ডাবুয়ায় শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন

আপডেট সময় : ০৮:০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬