চট্টগ্রাম ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভোট পেলে মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি

আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু পাশে থাকবো ইনশাল্লাহ—সালথায় শামা ওবায়েদ

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতা।মানুষের পাশে থাকতে হবে, উপকার করতে হবে; কাউকে অপমান করা বা অত্যাচার করা যাবে না।
তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো সালথা–নগরকান্দায় অন্যায় করেননি। আমি তার সন্তান হিসেবে কথা দিতে পারি—আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। বাহিরদিয়া, রামকান্তপুর ও সালথার মানুষ যেন ভালো থাকেন, সেটাই আমার একমাত্র প্রত্যাশা।”

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাল্লাহ আমি আপনাদের মেয়ে ও বোন হিসেবে আমৃত্যু পাশে থাকবো। আপনাদের জন্য কাজ করবো। আমার কোনো স্বার্থ নেই। আমার বাবা কখনো দল-মত দেখেননি, সবার জন্য সমানভাবে কাজ করে গেছেন।”

শামা ওবায়েদ বলেন, “আমরা ইসলাম ধর্ম হৃদয় দিয়ে ধারণ ও পালন করি। আমরা ইসলাম বিক্রি করে খাই না।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইমামুল হোসেন তারামিয়া, আব্দুর রব, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসাইন, বালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোট পেলে মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি

আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু পাশে থাকবো ইনশাল্লাহ—সালথায় শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬