চট্টগ্রাম ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে অধিকাংশ ভোটকেন্দ্র অতি গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রশাসনের কঠোর নিরাপত্তা

গোপালগঞ্জে ৩৯৭ ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ, অতিরিক্ত নিরাপত্তায় নির্বাচন

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১০:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন প্রশাসন। বাকি মাত্র ১২টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তবে এমন পরিস্থিতিতে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা—এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।

সাধারণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ; কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়; মুকসুদপুর উপজেলার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা; এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান জানান, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

এসব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণতন্ত্রের স্বার্থে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে অধিকাংশ ভোটকেন্দ্র অতি গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রশাসনের কঠোর নিরাপত্তা

গোপালগঞ্জে ৩৯৭ ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ, অতিরিক্ত নিরাপত্তায় নির্বাচন

আপডেট সময় : ১০:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬