পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মিলাদ, দোয়া ও বৈঠকি গানের আয়োজন
মানিকগঞ্জের হরিরামপুরে পূর্ব খলিলপুরে মরহুম চান খান বাড়িতে বার্ষিক ওরশ মোবারক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার দুপুর ২টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে মরহুম চান খান-এর নিজ বাড়িতে একদিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তি-শ্রদ্ধার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
ওরশ মোবারক আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ঝিটকা রশিদিয়া দরবার শরীফের গদিনশিন পীর হযরত খাজা মোস্তফা আল চিশতী নিজামী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পূর্ব খলিলপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদশা খান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রাকিব খান।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ, বিশেষ দোয়া ও জিকির অনুষ্ঠিত হয়। পরে রাতে অনুষ্ঠিত হয় বৈঠকি গান, যা ভক্ত-অনুরাগীদের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
ওরশ উপলক্ষে মিলাদুন্নবী (সা.) বিষয়ে বিশেষ ওয়াজ পেশ করেন পূর্ব খলিলপুর জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জুলহাস উদ্দিন। এছাড়া ভেলাবাদ নীয়জন আলী শাহ দরবারের গদিনশিন পীর খাজা রহমত লাল খান আল চিশতী নিজামীসহ বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ এবং আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতি বছর এ ওরশ মোবারক আয়োজন করা হয় ধর্মীয় সম্প্রীতি, মানবকল্যাণ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত রাখার উদ্দেশ্যে।




















