চট্টগ্রাম ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান, অস্ত্র উদ্ধার

কুমিল্লার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় শটগান ও কার্তুজসহ আটক-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শাহজাহান মিয়া (৫২)। তিনি মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়ূয়াকান্দি গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে মেঘনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী শাহজাহান মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তার বসতঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান শেষে তাকে আটক করে মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার শাহজাহান মিয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।”
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান, অস্ত্র উদ্ধার

কুমিল্লার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় শটগান ও কার্তুজসহ আটক-১

আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬