গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগে মুখর কালিয়াকৈর
কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মুজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা
- আপডেট সময় : ১১:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে কালিয়াকৈর পৌরসভার হরতকিতলা ৫ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচারণা, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভা হরতকিতলা ০৫ নং ওয়ার্ডের আমতলা এলাকা থেকে শুরু হয়ে মাইওয়ান ও বাদশা হাউজ এলাকা পর্যন্ত এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ন কবির খান। এছাড়া কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শফিকুল ইসলাম (চান মিয়া), সাবেক কাউন্সিলর ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. বেলায়েত হোসেন বেলালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে কালিয়াকৈর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, মো. সাইদুর রহমান (সাধারণ সম্পাদক), মো. জহিরুল ইসলাম, মো. নাজমুল সরকার (সাংগঠনিক সম্পাদক), মো. শওকত হোসেন (সহ-সভাপতি), লিটন (সিনিয়র সহ-সভাপতি), তাইজুল (সহ-সভাপতি) ও আরিফ হোসেন (যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দল)।
স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম (জেলা স্বেচ্ছাসেবক দল), মো. সোহাগ হোসেন (সদস্য সচিব, ৫ নং ওয়ার্ড)। এছাড়া ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন হৃদয়, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদ, যুগ্ম সম্পাদক ফাহাদ, রিফাত, সিফাত, সাহেদ, সিয়াম, আলামিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী জনগণের প্রার্থী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।














