চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

“১৬–১৭ মার্চ মহাতীর্থ বারুণীস্নান ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে”

দক্ষিণ রাউজানে বারুণী মেলা ২০২৬: মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ রাউজানে বারুণী মেলা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় গঙ্গা মন্দির সংলগ্ন অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ১৬ ও ১৭ মার্চ ২০২৬ ইং মহাতীর্থ বারুণীস্নান ও ধর্মীয়-সাংস্কৃতিক উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে— মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহাতীর্থ বারুণীস্নান, গঙ্গা পূজা, মাতৃ পূজা, পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অষ্টপ্রহরব্যাপী দিবা-রাত্রি মহোৎসব ও প্রসাদের ব্যবস্থা।
সভায় দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল গঠন, দর্শনার্থীদের শৃঙ্খলা রক্ষা এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সমীর চন্দ্র দে। সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সঞ্চালনায় টিটু তালুকদার, ডা. অমল বিন্দু মহাজন, খোকন সেন, সুজন দাশ, অঞ্জন বিশ্বাস, ঝুন্টু দে, অসীম চৌধুরী, সুমন দে, আশীষ দাশ, রঞ্জিত বৈদ্য, রিটন মহাজন, দোলন ঘোষ, রঞ্জিত কর, জিতু চৌধুরীসহ কমিটির সদস্যরা।
মন্দির কর্তৃপক্ষ জানায়, আসন্ন বারুণী মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করা হয়েছে এবং সফল আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই রোডের পশ্চিম গশ্চি বাগোয়ান, রাউজান, চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দির দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“১৬–১৭ মার্চ মহাতীর্থ বারুণীস্নান ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে”

দক্ষিণ রাউজানে বারুণী মেলা ২০২৬: মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬