চট্টগ্রাম ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তথ্য অধিকার আইন প্রয়োগে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা জরুরি — বক্তারা

নওহাটায় শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |  রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন–২০০৯ বিষয়ক একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার নিশ্চিত করা ছাড়া জবাবদিহিমূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

তথ্য মানেই শক্তি—যা সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং নাগরিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিক হিসেবে তথ্য চাওয়া ও পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করাই তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য।
নাগরিকদের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দ্য কার্টার সেন্টারের বাংলাদেশ কান্ট্রি অফিস এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের কয়েকটি বাস্তব উদাহরণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
আইন জানো, অধিকার জানো’ প্রতিপাদ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী। তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকরভাবে প্রয়োগ হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা বাড়ে এবং দুর্নীতির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তথ্য অধিকার কেবল একটি আইন নয়, এটি নাগরিক ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থী ও তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তানভীর আহমেদ, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি পবা উপজেলার সভাপতি আখতার ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তথ্য অধিকার আইন প্রয়োগে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা জরুরি — বক্তারা

নওহাটায় শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬