চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি নিয়ে পারিবারিক বিরোধের রক্তক্ষয়ী পরিণতি, এলাকায় থমথমে পরিস্থিতি

কটিয়াদীতে জমি বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচা নিহত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে কাকনও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাহমুদুর রহমান কামালের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার বিরোধ ও বাকবিতণ্ডা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক টেঁটা দিয়ে তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে আঘাত করেন। একই সময় মাহমুদুর রহমান কামালের ছেলে কাকনের হাতেও টেঁটার আঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি নিয়ে পারিবারিক বিরোধের রক্তক্ষয়ী পরিণতি, এলাকায় থমথমে পরিস্থিতি

কটিয়াদীতে জমি বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচা নিহত

আপডেট সময় : ০৭:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬