চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নির্বাচনী অনিয়ম ও বাটপারতন্ত্র ধ্বংসের আহ্বান, সুষ্ঠু ভোট নিশ্চিতের নির্দেশনা

আগামী রাষ্ট্র নেতৃত্বে দেশপ্রেমিক ও সৎ মানুষ প্রয়োজন: গোলাপগঞ্জে বিভাগীয় কমিশনার

কামাল খান
  • আপডেট সময় : ০৭:৪৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যারা নেতৃত্বে আসবেন, তাদের অবশ্যই দেশপ্রেমিক, সৎ ও পরিশীলিত মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
বৃহস্পতিবার (তারিখ) গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত সময় আমরা দেখেছি ভোটকেন্দ্রে সিল মারার মহোৎসব, দিনের ভোট রাতে হওয়া এবং একজন মানুষ শতাধিক ভোট দিয়ে দেওয়ার মতো অনিয়ম। এই বাটপারতন্ত্র একেবারে ধ্বংস করতে হবে। দেশকে ঠিক করতে হলে বাটপারতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে—এর কোনো বিকল্প নেই।”
বিভাগীয় কমিশনার আরও বলেন, “এ দেশ কোনো দুর্বৃত্তের জায়গা নয়, এটি ভালো মানুষের দেশ। ভালো মানুষের সমাজ গড়ে তুলতে না পারার কারণেই দেশ দীর্ঘদিন ধরে ধুঁকে ধুঁকে চলছে। রাষ্ট্রকে দুর্বৃত্ত, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসনমুক্ত করতে হবে। আমরা একটি ন্যায়সঙ্গত সমাজ, কল্যাণ রাষ্ট্র ও অধিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি জোর দিয়ে বলেন, “রাষ্ট্র ব্যবস্থায় যদি বাটপার নেতৃত্বে আসে, তাহলে ভালো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। তাই যারা নেতৃত্বে আসবেন, তাদের অবশ্যই সৎ, দেশপ্রেমিক ও পরিশীলিত হতে হবে। গডফাদারমুক্ত সমাজ ও গডফাদারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এ সময় তিনি ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়াও গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী অনিয়ম ও বাটপারতন্ত্র ধ্বংসের আহ্বান, সুষ্ঠু ভোট নিশ্চিতের নির্দেশনা

আগামী রাষ্ট্র নেতৃত্বে দেশপ্রেমিক ও সৎ মানুষ প্রয়োজন: গোলাপগঞ্জে বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৭:৪৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬