চট্টগ্রাম ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

সুলতানপুর শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমে তিনদিনব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণ

রাউজানে সুলতানপুর শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমে ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১০:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মহোৎসবে হাজারো ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এলাকা পরিণত হয়েছে তীর্থভূমিতে।

মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহতী ধর্মসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, পূজা-অর্চনা, অন্নপ্রসাদ বিতরণ, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শন। প্রতিটি আয়োজন সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, প্রবীর বিশ্বাস, সৈকত বড়ুয়া, বাপ্পা দাশ ও সনাতন মুহুরী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল মজুমদার, সাধারণ সম্পাদক রকি মজুমদার, সহ-সাধারণ সম্পাদক রাজীব দাশ, অর্থ সম্পাদক বাপ্পা দাশ, সহ-অর্থ সম্পাদক শুভ দাশ এবং সাংগঠনিক সম্পাদক রনি মজুমদারসহ অন্যান্য সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।

উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মহোৎসবের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুলতানপুর শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমে তিনদিনব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণ

রাউজানে সুলতানপুর শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমে ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬