গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতৃবৃন্দের
রাঙ্গাবালীর চরমার্গারেটে ধানের শীষের পক্ষে বিএনপির ভোট প্রার্থনা সভা
- আপডেট সময় : ০৮:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডের মোঃ শহীদ গাজীর বাড়ির উঠোনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়নের সাবেক সদস্য সচিব ও যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মনির হোসেনসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।






















