মোহাম্মদ রাইহান সভাপতি ও জহিরুল ইসলাম আরব সাধারণ সম্পাদক হিসেবে চট্টগ্রাম মহানগর সাংবাদিক উন্নয়ন পরিষদের নতুন কমিটি ঘোষণা
চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা, মোহাম্মদ রাইহান সভাপতি
- আপডেট সময় : ০৭:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) চেরাগী পাহাড় লুসাই ভবনের হলরুমে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ রাইহান সভাপতি এবং জহিরুল ইসলাম আরব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস.এম. মিজান উল্লাহ এবং সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কেন্দ্রীয় নেতারা আশাবাদ প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব চট্টগ্রামে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটি সদস্যরা হলেন:
সহ-সভাপতি: রানা নাহা, সাহাদাৎ হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুল আমিন সোহেল, তকির উদ্দিন আনিছ,
সাংগঠনিক সম্পাদক: মুরাদ হোসাইন বিপ্লব,
সহ-সাংগঠনিক সম্পাদক: দুলাল,
অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজিব,
দপ্তর ও প্রচার সম্পাদক: মোহাম্মদ নুরুন্নবী,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মনির হোসেন জীবন,
আইন সম্পাদক: অ্যাডভোকেট ফারুক,
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: মোহাম্মদ রাজু শেখ,
মহিলা সম্পাদক: ইয়াসমিন আক্তার,
কার্যকরী সদস্যরা: আব্বাস উদ্দিন, সাজু তালুকদার, মিজানুর রহমান, আহমাদুল্লাহ, ওমর ফারুক, কফিল উদ্দিন,
চেয়ারম্যান এস.এম. মিজান উল্লাহ উপস্থিত সবাইকে নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।




















