গোপন তথ্যের ভিত্তিতে দোগনা বাজার এলাকায় অভিযান, উদ্ধার ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র
ঝালকাঠির কাঠালিয়ায় যৌথবাহিনীর অভিযান: মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে ক্যাপ্টেন তানভীর, ক্যাপ্টেন মোঃ জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুলের সমন্বয়ে দোগনা বাজারের বলতলা শৌলজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী সোহেল আকন ও মোঃ তাইজুল ইসলামকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (পিতা: মোঃ নবীর) এবং সোহেল আকন (পিতা: আনোয়ার হোসেন), উভয়েই বলতলা গ্রামের বাসিন্দা, কাঠালিয়া থানা, ঝালকাঠি জেলা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৯০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ২ বোতল ফেনসিডিল, ১১,৮৪৪ টাকা নগদ, ১টি আইডি কার্ড, ১টি এটিএম কার্ড এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।






















