চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় জামায়াতে ইসলামী

ইইউ প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর বরগুনা–২ আসনের প্রার্থীর বৈঠক, অবাধ নির্বাচনের ওপর জোর

সৌরভ
  • আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা–২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনের মনোনীত প্রার্থীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে নির্বাচনকালীন সার্বিক পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
ইইউ পর্যবেক্ষক প্রতিনিধিদল আশা প্রকাশ করে বলেন, নির্বাচন চলাকালীন কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা প্রভাব ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রশাসন পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তারা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের সম্মানিত দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাইতে, সম্মানিত দীর্ঘমেয়াদি ফেলো পিটার বাহচেভানোভ। এ ছাড়া বরগুনা–২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জননেতা আলহাজ্জ ডা. সুলতান আহমেদ, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মামুনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে গণতন্ত্র, ভোটাধিকার ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় জামায়াতে ইসলামী

ইইউ প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর বরগুনা–২ আসনের প্রার্থীর বৈঠক, অবাধ নির্বাচনের ওপর জোর

আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬