চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সালথায় নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেত্রী শামা ওবায়েদের ঘোষণা

বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সরকারিভাবে ভাতা দেওয়া হবে: শামা ওবায়েদ

ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর)
  • আপডেট সময় : ০৯:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সরকারিভাবে ভাতা পাবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।
তিনি বলেন, “বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমার বাবা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে দেয়নি, কাউকে নির্যাতন করেননি।”
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, “আমার জন্মের পর থেকে রাজনীতিকে দেখেছি মানুষের কল্যাণের জন্য। বাবার মৃত্যুর পরও আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ থাকবে।”
তিনি উল্লেখ করেন, সালথা ও নগরকান্দা উপজেলার মসজিদ ও মাদ্রাসাগুলোর উন্নয়নে তার বাবা আজীবন আলেম-ওলামাদের পাশে ছিলেন। তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকারি ভাতা পাবেন—যা আগে কখনো হয়নি।
শামা ওবায়েদ সালথার জনগণকে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মা-বোন ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। এজন্য আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিন।”
উঠান বৈঠকে মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, এডভোকেট লাবলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা এডভোকেট এ আর লিটন, তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথায় নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেত্রী শামা ওবায়েদের ঘোষণা

বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সরকারিভাবে ভাতা দেওয়া হবে: শামা ওবায়েদ

আপডেট সময় : ০৯:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬