চট্টগ্রাম ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বয় জোরদার

গোপালগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও কৌশিক আহমেদ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কৌশিক আহমেদ।
রোববার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ইউএনও কৌশিক আহমেদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার ও প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সভায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে ইউএনও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গোপালগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার কথা উল্লেখ করে কৌশিক আহমেদ বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচনের মাঠপর্যায়ের নানা বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন।
উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে অন্যান্য অংশীজনদের সঙ্গেও এ ধরনের সমন্বয় ও মতবিনিময় সভা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বয় জোরদার

গোপালগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও কৌশিক আহমেদ

আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬