চট্টগ্রাম ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নির্বাচনী মহাসমাবেশে তারেক রহমানের ঘোষণা, উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্র হবে চট্টগ্রাম

চট্টগ্রাম হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী: পলোগ্রাউন্ডে জনসমুদ্রে তারেক রহমান

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৭:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল থেকেই লক্ষ লক্ষ নেতা-কর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে ওঠে।

তারেক রহমান বলেন, “দিন বদলের সময় এসে গেছে। আর পিছিয়ে থাকার সুযোগ নেই। সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বহুদিনের পরিকল্পনা ছিল চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করা। বিএনপি ক্ষমতায় এলে সেই স্বপ্ন বাস্তবায়নে বাস্তবমুখী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রামের ইপিজেড প্রসঙ্গে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ইপিজেড প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে ইপিজেডকে আরও সম্প্রসারণ করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হয়।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার আপনাদের প্রতিটি ভোটই হবে আগামীর বাংলাদেশ গড়ার হাতিয়ার।

বিএনপির নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি জানান, সরকার গঠন করলে শহর থেকে গ্রাম পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার আমূল সংস্কার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ নানা জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদুল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্লোগান, ব্যানার ও মিছিলে মুখরিত পলোগ্রাউন্ড মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান ও জনসমর্থনের প্রতিচ্ছবি হিসেবে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী মহাসমাবেশে তারেক রহমানের ঘোষণা, উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্র হবে চট্টগ্রাম

চট্টগ্রাম হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী: পলোগ্রাউন্ডে জনসমুদ্রে তারেক রহমান

আপডেট সময় : ০৭:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬