চট্টগ্রাম ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাতক ও গোবিন্দগঞ্জে ধানের শীষের প্রচার মিছিলে জনসমাগম, ভোটের আহ্বান

ছাতকে ধানের শীষের মিছিল ও সমাবেশ: কলিম উদ্দিন মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের মূল লক্ষ্য

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল উদ্দিন |
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল ও সমাবেশ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গোবিন্দগঞ্জ ও ছাতক শহরে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে প্রচার মিছিল শুরু হয়ে গোলচত্তর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ছাতক শহরে আরেকটি মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ছাতক পৌরসভা সমাবেশে সভাপতিত্ব করেন শামছুর রহমান শামছুর। যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন জয়নাল আবেদীন মহী ও জসিম উদ্দিন সুমেন।

অপরদিকে গোবিন্দগঞ্জ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন ফজলুল করিম বকুল।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “ছাতক–দোয়ারাবাজারবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। ধানের শীষ স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক।”

তিনি আরও বলেন, “আমার দলের সহযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালেও দলের বৃহত্তর স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার এই সিদ্ধান্তকে আমি সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি।”

নির্বাচিত হলে ছাতক মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা উপযোগী করা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং শহরের প্রতিটি ঘরে আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাতক ও গোবিন্দগঞ্জে ধানের শীষের প্রচার মিছিলে জনসমাগম, ভোটের আহ্বান

ছাতকে ধানের শীষের মিছিল ও সমাবেশ: কলিম উদ্দিন মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের মূল লক্ষ্য

আপডেট সময় : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬