চট্টগ্রাম ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজয় দিবস উপলক্ষে নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো সাহিত্যিক গোলাম রাব্বানী তোতার নতুন বইয়ের উন্মোচন অনুষ্ঠান

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার বই “বাংলাদেশ আমার অহংকার” এর মোড়ক উন্মোচন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে সুপরিচিত লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার রচিত বই “বাংলাদেশ আমার অহংকার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন লেখক ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবসরপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মন্ডল, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

বইটি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন অত্যন্ত সুনিপুণভাবে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।

লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরে। বহু আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্ন বদনে, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক—এটাই আমার ও সাধারণ মানুষের প্রত্যাশা।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। উপস্থিত অতিথিরা লেখকের এই সাহিত্যিক উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবস উপলক্ষে নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো সাহিত্যিক গোলাম রাব্বানী তোতার নতুন বইয়ের উন্মোচন অনুষ্ঠান

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার বই “বাংলাদেশ আমার অহংকার” এর মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬