চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

টাকা ও ব্ল্যাকমেইল—দুই পক্ষের ভিন্ন দাবিতে তদন্ত

চট্টগ্রামে প্রেমিক হত্যার ভয়াবহ রহস্য: মরদেহ ছয় টুকরো, প্রেমিকা গ্রেপ্তার

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরে প্রেমিক হত্যার এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আনিস নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ ছয় টুকরো করে নগরের বিভিন্ন খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা সোফিয়ার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত সোফিয়াকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অক্সিজেন মোড় সংলগ্ন লোহারপুল এলাকার খাল থেকে একটি কাটা মাথা উদ্ধার করা হয়। পরে সেটি নিখোঁজ যুবক আনিসের বলে শনাক্ত হয়। এর আগে নগরের বিভিন্ন স্থান থেকে তার দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি জাহিদুল কবীর জানান, নিহত আনিস মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কৌশলে ডেকে এনে তাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ ছয় টুকরো করে খালে ফেলে দেওয়া হয়।

নিহতের পরিবারের দাবি, আনিস প্রেমিকা সোফিয়াকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ধার দিয়েছিলেন। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে সোফিয়ার পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেইলের শিকার হয়ে মানসিক চাপে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এতে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাকা ও ব্ল্যাকমেইল—দুই পক্ষের ভিন্ন দাবিতে তদন্ত

চট্টগ্রামে প্রেমিক হত্যার ভয়াবহ রহস্য: মরদেহ ছয় টুকরো, প্রেমিকা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬