চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জিয়া বাজার ও ধরলা ব্রিজ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

কুড়িগ্রাম-০২ আসনে ভোটের মাঠে সরব জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ

মশিউর
  • আপডেট সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম-০২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌরসভা এলাকার জেলা শহরের সবচেয়ে বড় বাজার জিয়া বাজার এবং ধরলা ব্রিজ পূর্ব পাড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি জিয়া বাজারের বিভিন্ন গলি ও হাট—কাঁচাবাজার হাট, মাছ হাট, চাল হাটসহ বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় পার্টির নির্বাচনী বার্তা তুলে ধরেন।
গণসংযোগকালে পনির উদ্দিন আহমেদ বলেন, “কুড়িগ্রাম-০২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়নে কাজ করব।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু আহমেদ, কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নূরে এরশাদ সিদ্দীক, আসাদুজ্জামান পলিন, লাভলু, মজনু, রাহুলসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জিয়া বাজার ও ধরলা ব্রিজ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

কুড়িগ্রাম-০২ আসনে ভোটের মাঠে সরব জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬