চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন যাচাই শেষে ঝরে পড়লেন ৪ জন, মাঠে ৭ জন প্রার্থী
পটিয়া সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ৭ জন, চট্টগ্রাম-১২ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ
- আপডেট সময় : ১০:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু | পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, পটিয়া আসনে মোট ৭ জন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন। বৈধ প্রার্থীরা হলেন—
১) মোহাম্মদ এনামুল হক এনাম, কৈয়গ্রাম, জিরি ইউনিয়ন (বিএনপি)
২) মোহাম্মদ ফরিদুল আলম, মনসা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
৩) এস এম বেলাল নুর, পশ্চিম চরকানাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৪) ফরিদ আহমদ চৌধুরী, ডেংগাপাড়া, দক্ষিণ ভূর্ষী (জাতীয় পার্টি)
৫) মোহাম্মদ আবু তাহের হেলালি, হুলাইন (ইনসানিয়াত বিপ্লব)
৬) সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, বড়লিয়া (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)
৭) মুহাম্মদ সাখাওয়াত হোসেন, খানমোহনা, দক্ষিণ ভূর্ষী (স্বতন্ত্র)
এদিকে বিভিন্ন কারণে চারজন প্রার্থী নির্বাচন থেকে ঝরে পড়েছেন। তারা হলেন—
সিরাজুল ইসলাম চৌধুরী, ডেংগাপাড়া (জাতীয় পার্টি) — বাছাই প্রক্রিয়ায় বাদ
এম এয়াকুব আলী, উত্তর হরিণখাইন (এলডিপি) — ঋণ খেলাপির কারণে
এমদাদুল হাসান, কচুয়াই (গণ অধিকার পরিষদ) — দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার
সৈয়দ সাদাত আহমদ, উত্তরা, ঢাকা (স্বতন্ত্র) — দৈবচয়ন বাছাইয়ে বাদ
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে ১১ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জন বাদ পড়ায় চূড়ান্তভাবে ৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
নির্বাচনকে ঘিরে পটিয়াবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কে হবেন বিজয়ী— সেই অপেক্ষায় দিন গুনছেন এলাকার সাধারণ ভোটাররা।














