চট্টগ্রাম ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শেরপুরে প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থীর প্রেস ব্রিফিং, এককভাবে নির্বাচনে মাঠে নামার ঘোষণা

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ১১:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুদ্দীন আল আজাদ |
বগুড়া বিশেষ প্রতিনিধিঃ

বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দলের শাখা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান জোট থেকে বেরিয়ে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে ইতোমধ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন। নির্বাচনী প্রচারণা জোরদার করতে মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থীর প্রেস ব্রিফিং, এককভাবে নির্বাচনে মাঠে নামার ঘোষণা

আপডেট সময় : ১১:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬