চট্টগ্রাম ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে বাস থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেনে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।
রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডি-৪ নম্বর সিটে বসা যাত্রী চিশতি (পিতা: গুলজার রহমান, সাং: দক্ষিণ খোলা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ) এবং ডি-৩ নম্বর সিটে বসা হাবিবুর রহমান শাকিল (পিতা: বুলবুল মিয়া, সাং: মনার কান্দি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ)–কে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য প্রদান করে।
পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে যোগসাজশে কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল।
পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে বাস থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬