চট্টগ্রাম ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দলের দায়িত্ব ও ঐক্যের স্বার্থে স্বতন্ত্র প্রার্থিতা ছাড়লেন হাজী ইয়াছিন

কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পান হাজী ইয়াছিন। এরই ধারাবাহিকতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমি দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দল ও দলের আদর্শ বাস্তবায়নের জন্যই রাজনীতি করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে কুমিল্লার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। দলের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই আমি কুমিল্লা-৬ আসনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি।’
তিনি আরও জানান, সকালে মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা করা হলেও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকেল পাঁচটার মধ্যে আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করা হবে।
এ সময় মো. মনিরুল হক চৌধুরী বলেন, ‘আজ কুমিল্লার রাজনীতিতে বিভাজনের অবসান ঘটেছে। এই সমঝোতার মাধ্যমে কুমিল্লার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা সবাই একসঙ্গে কুমিল্লাকে এগিয়ে নিতে কাজ করব।’
জাকারিয়া তাহের সুমন বলেন, ‘দলের স্বার্থে ইয়াছিন ভাই যে ত্যাগ স্বীকার করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার নেতৃত্বে কুমিল্লার ছয়টি আসনে বিএনপি বিজয়ী হবে বলে আমরা আশাবাদী।’
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দলের দায়িত্ব ও ঐক্যের স্বার্থে স্বতন্ত্র প্রার্থিতা ছাড়লেন হাজী ইয়াছিন

কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬